গত বছর ২০২৫ সালের নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৭০%, আর এই বছর ২০২৬ পাসের হার ৯৯.৯৪% গত বছরের থেকে এই বছর বেশি ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের বাঁ*ধভা*ঙা উল্লাস! ❤️🎉
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৯৪ শতাংশে।
শনিবার (৩১ অক্টোবর) ফলাফল প্রকাশের পর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন কলেজটির শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফলাফল হাতে পেয়ে অনেক শিক্ষার্থীর মুখে ফুটে ওঠে হাসি। কেউ আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছেন, আবার কেউ সহপাঠীদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন নিজেদের সাফল্যের মুহূর্ত।
শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা। এমন চমৎকার ফলাফলে আনন্দিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরাও।
নরসিংদীর শিক্ষাঙ্গনে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের এই সাফল্য নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। আগামী দিনেও কলেজটির শিক্ষার্থীরা সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে—এমনটাই প্রত্যাশা সবার।