তখন রাত ২ টা বাজে, তাজমিন তার নিজের বাসার গেটের সামনে এসে গেট…see more

তখন রাত ২ টা বাজে, তাজমিন তার নিজের বাসার গেটের সামনে এসে গেট বন্ধ পায়, বাবাকে কল দিয়ে ফোনে না পেয়ে সে বাসার সামনে থেকে আঙ্কেলের বাসার উদ্দেশ্যে রওনা দেয়! — বলেছে তাজমিনের বয়ফ্রেন্ড রাজু।
এদিকে তাজমিনের বাসার দারোয়ান বলছে — “গেটের সাথে লাগানো আমার রুম। তাজমিন যদি গেটের কাছে আসতো তাহলে আমাকে ডাকেনি কেন??”
“আমার রুমের সাথে জানালাও আছে, জানালায় যদি একটা ধাক্কা দিত বা আমাকে একটা বার ডাকতো তাহলে আমি উঠেই তো দরজাটা খুলে দিতাম।”
দারোয়ান তো ঠিকই বলেছে। তবে এখানে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে,
১. বাবার ফোন সাইলেন্ট ছিল। কিন্তু, তাজমিন তার মাকে কেন কল দেয়নি?
২. বাসার গেটে জোরে ধাক্কা দেয় নি কেন! অথবা দারোয়ানকে ডাকেনি কেন?
৩. কক্সবাজার থেকে ১২ টায় গাড়িতে উঠলে সন্ধ্যা সাতটা আটটার মধ্যে কুমিল্লায় পৌঁছে যাওয়ার কথা! তার বাসার গেট পর্যন্ত পৌঁছাতে কেন রাত ২ টা বাজলো??
৪. সিএনজিতে তাজমিন কি একাই ছিল??
৫. রাত ২টার সময় তাজমহিন কোন আংকেলের বাসায় যাচ্ছিল?? কে সে??
আমরা প্রকৃত ঘটনা ও সত্য তথ্য জানতে চাই।

Author: Janatar Barta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *