কোদাল হাতে মাটি কাটা সেই ‘জা’/ইল্লা’ ছেলেটাই আজ চীন থেকে পণ্য আমদানি করা সফল ব্য’/বসায়ী… more

কোদাল হাতে মাটি কাটা সেই ‘জাইল্লা’ ছেলেটাই আজ চীন থেকে পণ্য আমদানি করা সফল ব্যবসায়ী! ❤
একসময় অভাবের তাড়নায় কোদাল হাতে মাটি কাটতেন, আর আজ ব্যবসার কাজে বিমানে চড়ে ছুটছেন চীনে! নিজের জীবনের এই অবিশ্বাস্য পরিবর্তনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এলএক্স সবুজ।
হাওরের কাদাপানিতে ডুব দিয়ে মাছ শিকার করা, পায়ে ছেঁড়া জুতা পরে টিকটক ভিডিও বানানো একসময় এসব নিয়েই মানুষের হাসি-তামাশার শিকার হতেন তিনি। অনেকেই হয়তো ভাবেননি, সেই ছেলেটিই একদিন নিজের পরিচয় তৈরি করবেন ব্যবসার জগতে।
কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সবুজের জীবন৷ গাজীপুরে নিজের ব্র্যান্ডের শোরুম গড়ে তোলার পর এবার নারায়ণগঞ্জের জালকুড়ি সীমান্ত টাওয়ারে ‘LX Shoes’-এর নতুন শোরুম চালুর প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর সেই ব্যবসার জন্য ভালো মানের জুতা বাছাই করতে এবার সরাসরি চীনের গুয়াংজুতে ছুটে গেছেন। উদ্দেশ্য, নিজে ফ্যাক্টরি ও পাইকারি বাজার ঘুরে পণ্য নির্বাচন করা।
তবে সাফল্যের এই পথ মোটেও সহজ ছিল না৷ দুনিয়ার কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে সবুজ উপলব্ধি করেন “টাকা এমন এক ভাষা, যা এই দুনিয়ার সবাই বোঝে।”
একসময় যাকে নিয়ে হাসাহাসি হতো, আজ তিনি নিজের ব্র্যান্ড দাঁড় করানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে পণ্য সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছেন।
জীবনের সবচেয়ে বড় জবাবটা মুখে নয়, কাজে দিতে হয়!
এলএক্স সবুজের গল্প আমাদের সেই কথাই মনে করিয়ে দেয় সাফল্য রাতারাতি আসে না। স্বপ্ন, পরিশ্রম, ধৈর্য আর ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতাই মানুষকে সামনে এগিয়ে নেয়।

Author: Janatar Barta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *