নজরুল ছে’লেটা আসলে সৌদিতে কি করছে এটা সৌদি সরকার নিজেও জানে না… more

নজরুল ছেলেটা আসলে সৌদিতে কি করছে এটা সৌদি সরকার নিজেও জানে না৷ বলা হচ্ছে তারা নাকি অনৈতিক কিছু করছে সেটা আবার পাকিস্তানি একজন ভিডিও করছিল৷ কিন্তু অনেক জায়গায় দেখলাম সেটাও নাকি মিথ্যা৷
মোট কথা সৌদি সরকার ও জানে না কি অপরাধ ওর৷ আর আমাদের সরকার ও জানতো না কি অপরাধে জেলে ছিলো৷
এই ছেলেটার বয়স কত হবে বলেন?
অল্প বয়সী একটা ছেলে সৌদি গেলো পরিবারের সুখের জন্যে৷ পরিবার ৭ লাখ টাকা ঋন করে পাঠালো তাকে৷ কিন্তু এর ছয় মাস পরেই এমন ঘটনা৷
একটা নিউজে দেখলাম বাংলাদেশ সরকারের কাছে তথ্য ছিলো তারা যে জেলে বাট সরকার নাকি জানতো না কি অপরাধ তাদের৷ এদিকে নজরুল আর সিতির পরিবারও সরকারকে কখনো বলেনি কিজন্যে তারা জেলে৷
সৌদি যখন দেখলো এই কেসের কোনো মা বাপ নাই তারপর তারা তাদের মতন করে নিলো৷ কিন্তু আমার কস্ট লাগে এখানে! এরা অপরাধী সব মানলাম কিন্তু এটা একটা দেশের নাগরিক যারা সে দেশকে জানাবে না?
সৌদিতে ছিলাম সাত বছর৷ সে দেশের আইন খুব ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আজনবি (অন্য দেশের মানুষ) জন্যে সে আইনের প্রযোগে সেরা৷
অথচ ওদের দেশে আমার দেশের নারীরা কাজে যায় অথচ এ দেশে আসে অত্যাচারিত হয়ে৷ হায়রে এটাই নাকি নবীর দেশ 🙂
আপনার কি মনে হয় সৌদিরা কি কাজটা ঠিক করছে?

Author: Janatar Barta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *