০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাসচাপায় প্রাণ গেল মা-মেয়ের

নরসিংদীর রায়পুরায় বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার মরজাল এলাকার মো. মারুফ মিয়ার স্ত্রী টুম্পা বেগম (৩২) ও তার মেয়ে নিশি (৬)।

হাইওয়ে পুলিশ জানায়, টুম্পা বেগম প্রতিদিনের ন্যায় সকালে মেয়ে নিশিকে স্কুলে দেওয়ার জন্য যাচ্ছিলেন। তিনি মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিশা পরিবহন তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নিশি মারা যায়। আর টুম্পাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালে নেওয়ার পথে টুম্পা বেগম মারা যায়।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই একজন মারা গেছে। আর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় ঘাতক বাসকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রাতে একসঙ্গে ৩ জনকে দিতে হতো ছাত্রীকে, রইল ভিডিওর লিংকসহ

বাসচাপায় প্রাণ গেল মা-মেয়ের

আপডেট সময়ঃ ১০:০০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩