০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ কর্মকর্তার প্যান্টের পকেটে মিলল ১৬০ গ্রাম ক্রিস্টাল আইস

চট্টগ্রামে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইসসহ এক পুলিশ সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখায় এএসআই হিসেবে কর্মরত। এ সময় মেহেদী হাসান নামের আরো একজনকে গ্রেপ্তার করা হয়। মেহেদি তার সহযোগী হিসেবে পরিচিত।
গতকাল শুক্রবার রাতে নগরের চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে আইসসহ তাদের গ্রেপ্তার করা হয়।র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেদীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ১৬০ গ্রাম আইসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের চকবাজার থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ‘মাদকসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মেহেদীবাগ এলাকায় র‌্যাব সদস্যরা আলমগীর হোসেনের প্যান্টের পকেট থেকে ১৬০ গ্রাম আইস উদ্ধার করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেছে। গ্রেপ্তার করা দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ক.নড.ম তৈরি হয় কোন প্রাণীর অংশ থেকে

পুলিশ কর্মকর্তার প্যান্টের পকেটে মিলল ১৬০ গ্রাম ক্রিস্টাল আইস

আপডেট সময়ঃ ০৮:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫