Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ২৯৪ Time View

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ রয়েছে।

কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে, ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল করছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট রুটের যাত্রীরা।

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।

কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু শ্রমিকরা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

তিনি আরও জানান, দুটি দাবিতে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হলেও তা বাস্তবায়ন না হওয়ায় ১৫ এপ্রিলের মধ্যে দাবি মানার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানায় শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। মালিক সমিতির শ্রমিকরাও এ সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

অন্যদিকে, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে মালিকদের মতো শ্রমিকদেরও সমান সুযোগ-সুবিধা প্রদান এবং শ্রমিক সংগঠনের নামে কুষ্টিয়া-খুলনা রুটে একটি বাস চালানোর অনুমতি দেওয়া। এসব দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

Update Time : ০২:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬