হায় হায়! কা’/বিন ব্য’বসায়ী আর যারা তিন-চারটা করে বিয়া করে তাগো তো ভাত শেষ…see more

হায় হায়! কাবিন ব্যবসায়ী আর যারা তিন-চারটা করে বিয়া করে তাগো তো ভাত শেষ! 😂
সরকার জোস একটা নিয়ম চালু করতে যাচ্ছে।
বিয়ে ও তালাকের নিবন্ধন হবে অনলাইনে। এসব তথ্য যুক্ত হবে জাতীয় পরিচয়পত্র (NID), জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় ডাটাবেজে। এমনকি বিয়ের আগেই অনলাইনে যাচাই করা যাবে পাত্রী/পাত্রের আগে বিয়ে হয়েছিল কি না, তালাক হয়েছে কি না।
মানে, আগের বউ-বাচ্চার খবর লুকাইয়া নতুন জায়গায় গিয়ে “এই প্রথম বিয়ে” বলার দিন শেষ! 😂
আইনমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় ডাটাবেজে বিয়ে ও তালাকের তথ্য থাকলে কারও আগের বিয়ে বা তালাকের তথ্য সহজেই যাচাই করা যাবে। এতে বিয়ে গোপন করে প্রতারণা, একাধিক বিয়ে ও বাল্যবিবাহের মতো অনিয়ম শনাক্ত করাও সহজ হবে।
সত্যি বলতে, নিয়মটা বাস্তবায়ন হলে ভালোই হবে।
কারণ বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷ এখানে কেউ যেন তথ্য গোপন করে অন্য একজনের জীবন নিয়ে খেলতে না পারে।
এবার বিয়ের আগে শুধু পাত্র-পাত্রীর ছবি না, ডাটাবেজও চেক করতে হবে! 😂
আপনার কি মনে হয়! এমন নিয়ম চালু হলে ভালো হবে কিনা?

Author: Janatar Barta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *