এবার হেভিওয়েট নেতার আ/পত্তিকর ভি/ডিও ভাইরা…See more

যশোরে আওয়ামী লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল আওয়ামী লীগ নেতা মশিয়ার রহমান যাদু মিয়া
যশোরের বাঘারপাড়ায় এক নারীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরের পর থেকে ৫ মিনিট ৩২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি ফেসবুক, মেসেঞ্জার ও ইমোসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি উপজেলার খাজুরা আঞ্চলিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান যাদু মিয়া। তিনি বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকুর মেজ ভাই। স্থানীয় একাধিক নেতাকর্মীও ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে মশিয়ার রহমানের সঙ্গে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক নারী কিছুক্ষণ কথোপকথন করছেন। একপর্যায়ে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এরপর ভিডিওতে তাদের মধ্যে ব্যক্তিগত ও আপত্তিকর দৃশ্য ধারণ করা হয়েছে।

তবে ভিডিওটির সত্যতা, কখন ও কোথায় এটি ধারণ করা হয়েছে তা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা জামাল, রহিম ও গফুর বলেন, মশিয়ার রহমানের বিরুদ্ধে অতীতেও চারিত্রিক বিষয় নিয়ে নানা অভিযোগ ছিল। তাদের ভাষ্য, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি খাজুরা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে গান গাওয়া ও বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। তবে সে সময় প্রভাবশালী ব্যক্তিদের কারণে কেউ প্রকাশ্যে অভিযোগ করার সাহস পাননি বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগে সভাপতি ও সাধারণ সম্পাদক পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভিডিওটি নিয়ে বক্তব্য জানতে মশিয়ার রহমান যাদু মিয়া সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

Author: Razzak002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *