বিয়ের আসরে হবু পুত্রবধূর নাচ দেখে বিয়ে ভে’ঙে দেন শ্বশুর… more

শশুর অনেক ভালো কাজ করেছে মনে করি
বিয়ের আসরে হবু পুত্রবধূর নাচ দেখে বিয়ে ভেঙে দেন শ্বশুর। ছেলেকে বিয়ে না করিয়েই পুরো বরযাত্রী নিয়ে বাড়ি চলে যান তিনি।
মালা বদলের জন্য বর ও তাঁর পরিবারের লোকজন বারবার কনেকে ডাকছিলেন। কিন্তু বারবার ডাকার পরও কনে ব্যস্ত ছিলেন নাচগান আর রিলস ভিডিও তৈরিতে।
বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার বদলে বন্ধুদের সঙ্গে নাচগান ও ভিডিও ধারণেই বেশি মনোযোগ ছিল তাঁর।
আর এতেই ক্ষুব্ধ হন হবু শ্বশুর। কনের এমন আচরণে রাগ করে শেষ পর্যন্ত বিয়েই ভেঙে দেন তিনি। শুধু তাই নয়, ছেলেকে নিয়ে পুরো বরযাত্রীসহ বাড়ি ফিরে যান।
ভারতের হরিয়ানা রাজ্যের কৈথালে এমন ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে।
আসলে বিয়েতে আনন্দ থাকবে, নাচগান থাকবে, ছবি তোলাও থাকবে। কিন্তু সেই আনন্দে অন্যপক্ষের সম্মান কিংবা অনুভূতি উপেক্ষিত হলে সম্পর্কের শুরুতেই তৈরি হতে পারে অবিশ্বাস।
বিয়ে তো শুধু একদিনের উৎসব নয়, বরং দুজন মানুষের সারাজীবন একসঙ্গে পথচলার অঙ্গীকার।

Author: Janatar Barta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *