অনেকে তো ভাবছিল হয়তো মা*রা গিয়েছে
টানা ২১ দিন নিখোঁজ! সবাই ধরেই নিয়েছিল যু**র ময়দানে হয়তো আর বেঁচে নেই,ঠিক তখনই ফিরলেন ‘রাজন অন দ্য গো’!🖤
রাশিয়া-ইউক্রেন যু**-এর একদম ফ্রন্টলাইনে যাওয়ার পর থেকে টানা তিন সপ্তাহ কোনো খোঁজ ছিল না বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইনের। সোশ্যাল মিডিয়ায় যাঁকে সবাই ‘রাজন অন দ্য গো’ নামেই চেনেন।
ঘটনার শুরু গত ১৯ অক্টোবর। সেদিন বেলা ১১টার দিকে ফ্রন্টলাইনে যাওয়ার ঠিক আগমুহূর্তে শেষবার একটি ভিডিও বার্তা দিয়েছিলেন রাজন। দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছিলেন, বেঁচে থাকলে আর সব ঠিক থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফিরবেন। সেই সঙ্গে যু* বন্ধ ও বিশ্বশান্তির কথাও বলেছিলেন। কিন্তু ওই ভিডিওর পরই যেন সব স্তব্ধ!
একদিন, দুইদিন করে পেরিয়ে যায় টানা ২১ দিন। না কোনো ভিডিও, না কোনো পোস্ট, না কোনো খোঁজ! সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল উদ্বেগ আর উৎকণ্ঠা। হাজারো অনুসারী ও নেটিজেনরা ধরেই নিয়েছিলেন, যু*-এর ভয়াবহতায় হয়তো প্রাণ হারিয়েছেন এই তরুণ। কমেন্ট বক্স জুড়ে ছিল শুধুই অপেক্ষা আর দোয়ার হাহাকার।
অবশেষে সব জল্পনা আর শঙ্কার অবসান ঘটিয়ে বুধবার নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে হাজির হন রাজন!
ক্যাপশনে লিখলেন, ‘শুধু বলবো, আলহামদুলিল্লাহ!’
যু**-এর ময়দানের কঠিন বাস্তবতা তুলে ধরে তিনি আরও লিখেছেন, ‘যু” দ্ধ কখনোই সহজ কোনো বিষয় নয়। প্রতিটি মুহূর্তই অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছি।’
রাজন মূলত রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যু** অংশ নিয়েছিলেন। ফ্রন্টলাইনে যাওয়ার আগেও তিনি নিয়মিত ভিডিও বানিয়ে যু**-এর ভয়াবহ রূপ এবং সেখানে বাংলাদেশিদের প্রাণহা/ নির করুণ চিত্র সবার সামনে তুলে ধরতেন।
শুধু তাই নয়, টাকার প্রলোভনে পড়ে আর কোনো বাংলাদেশি ভাই যেন এই মৃ**ফাঁদে পা না বাড়ান, সে বিষয়েও বারবার কড়া সতর্কবার্তা দিতেন তিনি।
তাঁর ফিরে আসার খবরে সোশ্যাল মিডিয়ায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনুসারীরা। তবে রাজন বর্তমানে ঠিক কোথায় আছেন, শারীরিকভাবে পুরোপুরি সুস্থ কি না, কিংবা কবে নাগাদ দেশের মাটিতে পা রাখবেন সেসব বিস্তারিত তথ্য এখনো জানাননি।
যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা এই তরুণের জন্য রইল অনেক শুভকামনা। আশা করি খুব দ্রুতই সুস্থ শরীরে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন তিনি! 🖤