সংসদ কাঁপানো বক্তব্য কাকে বলে, আজ যেন সেটাই দেখিয়ে দিলেন খেলাফতে মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিম। 🫡
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, চিকিৎসার নামে মানুষের অসহায়ত্ব আর লিভার ট্রান্সপ্লান্ট বন্ধ থাকার বিষয়টি আজ সংসদে অত্যন্ত কঠোর ভাষায় তুলে ধরেছেন তিনি। তাঁর একের পর এক প্রশ্নে স্পষ্ট হয়েছে৷ দেশে চিকিৎসার সক্ষমতা থাকা সত্ত্বেও কেন মানুষকে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে যেতে হবে?
মাহবুবা হাকিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও যদি লিভারের চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়, তাহলে সাধারণ মানুষের ভবিষ্যৎ কী?
তিনি স্মরণ করিয়ে দেন সেই প্রতিশ্রুতির কথাও৷ দেশকে এমন পর্যায়ে নেওয়ার কথা বলা হয়েছিল, যেখানে চিকিৎসার জন্য মানুষকে বিদেশে ছুটতে হবে না। তাহলে বাস্তবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি?
বাংলাদেশে ২০১০ ও ২০১৯ সালে সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল। অথচ পরবর্তীতে সেই কার্যক্রম থেমে গেছে। বর্তমানে একজন লিভার রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে ৪০–৫০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হতে পারে। এই বিশাল খরচ বহন করতে গিয়ে বহু পরিবার সর্বস্বান্ত হচ্ছে।
আর সবচেয়ে হতাশার বিষয়—দেশে লিভার ট্রান্সপ্লান্ট চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অনেকটাই নাকি ইতোমধ্যে রয়েছে। মহাখালী ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে ৫ ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি এসেছে, আরও যন্ত্রপাতি আসার কথা রয়েছে। প্রায় ৪৫ জন চিকিৎসকের একটি দক্ষ টিমও প্রস্তুত। প্রয়োজন শুধু সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় বিদেশি প্রশিক্ষণসহ কার্যকর উদ্যোগ।
তাহলে প্রশ্ন থেকেই যায়—সব প্রস্তুতি থাকার পরও লিভার ট্রান্সপ্লান্ট চালু হচ্ছে না কেন?
শুধু তাই নয়, ২০২৪ সালে সাড়ে তিন একর জমি বরাদ্দ দেওয়ার পরও ১০০০ শয্যার হাসপাতালের ‘ভবন-২’ নির্মাণকাজ কেন থমকে আছে—সংসদে সেই প্রশ্নও তুলেছেন তিনি।
মাহবুবা হাকিমের বক্তব্যের মূল দাবি একটাই—
দেশের রোগীদের চিকিৎসার জন্য বিদেশে ছুটতে বাধ্য না করে, দেশের চিকিৎসা ব্যবস্থাকেই সক্ষম করে তুলতে হবে।
লিভার ট্রান্সপ্লান্টের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা দেশে দ্রুত চালু করা এখন শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, এটি লাখ লাখ মানুষের জীবন-মরণের প্রশ্ন।
দেশের টাকা বিদেশে নয়৷ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলে দেশের মানুষকে দেশেই বাঁচানোর উদ্যোগ নিতে হবে।
কি অসাধারন কথাগুলো বললেন৷ জাস্ট মুগ্ধ হয়ে শুনে গেলাম ♥