তাজমিন মেয়েটার মা বাবার দায় নিয়ে বেশ কিছু কথা বললেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, তিন বলেন “সন্তানদের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের দায়ীত্ব। কুমিল্লার মেয়েটা তিনদিন বাসায় নাই, অথচ অভিভাবকদের মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি।”
তিনি সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
দেশের সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মন্তব্য করেন, “যখন স্কুলের পাশে মায়েরা রাস্তায় পেপার বিছিয়ে সন্তানকে বাসায় নিতে অপেক্ষা করেন, তখনই বোঝা যায় সমাজ কতটা অনিরাপদ৷
তিনি আরো বলেন, “পুলিশ বা আইন দিয়ে সবসময় হুট করে নিরাপত্তা দেওয়া সম্ভব না। তাই মেয়েদের নিজেদের রক্ষা করার ক্ষমতা নিজেদেরই অর্জন করতে হবে।
তিনি দেশের সব স্কুল ও কলেজে মেয়েদের জন্য বাধ্যতামূলক বা বিশেষভাবে মার্শাল আর্ট যেমন জুডো, কারাতে বা তায়কোয়ান্দো শেখানোর ব্যবস্থা করার ওপর জোর দেন।
তবে তার কথা নিয়ে ফেসবুকে চলছে আলোচনা সামালোচনা৷
কেউ বলছে, “সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি শুধু অভিভাবকদের? নাকি এমন একটি নিরাপদ সমাজ গড়ে তোলাও রাষ্ট্রের দায়িত্ব, যেখানে কোনো মেয়েকেই নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হবে না?
একজন বললো, “চাইলেই কি সবাই মার্শাল আর্ট শিখতে পারে? আর মার্শাল আর্ট শিখলেই কি নিজেরে বাঁচাতে পারবে যদি না রাষ্ট্র তার নাগরিকের নিরাপত্তা দিতে না পারে৷
তবে অনেকে বলছেন, “রাষ্ট্রপতি যা বললেন ঠিক বলেছেন৷ উনার সাথে সহমত”
আপনাদের কি মনে হয়? কোনটা জরুরী? সবার মার্শাল আর্ট শেখা নাকি দেশের আইন উন্নত করা?