২ বিষয়ে ফেল? নো টেনশন! ১৫ দিন পরেই আবার পরীক্ষার সুযোগ! … See more

বাহ…! ২ বিষয়ে ফেল? নো টেনশন! ১৫ দিন পরেই আবার পরীক্ষার সুযোগ!
এসএসসি পরীক্ষা নিয়ে দারুণ একটা সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এখন থেকে এসএসসি পরীক্ষায় যদি কেউ সর্বোচ্চ দুইটা বিষয়ে ফেল করে, তাহলে তাকে আর পুরো এক বছর বসে থাকা লাগবে না। রেজাল্ট দেওয়ার ১৫ দিনের মধ্যেই আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে!
আগের নিয়মটা ছিল বেশ নিষ্ঠুর। কেউ যদি মাত্র একটা বা দুইটা বিষয়েও ফেল করত, তাকে আবার পরীক্ষা দেওয়ার জন্য পুরো একটা বছর অপেক্ষা করতে হতো। একই ক্লাসে জুনিয়রদের সাথে বসে আবার ক্লাস করা, ফর্ম ফিলাপ করা সব মিলিয়ে মানসিক একটা টর্চার ছিল। এই ঝামেলার কারণে অনেকেই মাঝপথে পড়ালেখা ছেড়ে দিত।
তবে এখন, ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা দিয়ে পাস করে গেলে একদম রেগুলার স্টুডেন্টদের সাথেই কলেজে ভর্তি হওয়া যাবে। কোনো ইয়ার লস হবে না!
এক বছর বসে থাকার যে হতাশা আর সামাজিক চাপ, সেটা থেকে শিক্ষার্থীরা বেঁচে যাবে। পড়ালেখার ফ্লো-টাও নষ্ট হবে না।
এই ১৫ দিনের মাথায় যে পরীক্ষাটা হবে, সেটার রেজাল্ট দেখেই ঠিক করা হবে স্টুডেন্টরা সাধারণ শিক্ষায় থাকবে নাকি অন্য কিছু করবে।
কেউ যদি এই সেকেন্ড চান্সেও পাস করতে না পারে, তাকে আর জোর করে একই ক্লাসে আটকে রাখা হবে না। তাকে সরাসরি কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় পাঠিয়ে দেওয়া হবে, যাতে সে দ্রুত কোনো স্কিল শিখে নিজের ক্যারিয়ার গড়তে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তটা সত্যিই প্রশংসার দাবিদার।
আপনাদের কী মনে হয়? সিদ্ধান্তটা কেমন হলো? কমেন্টে জানাও! 👇

Author: Janatar Barta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *