নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা করার অপরাধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে সরকার!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের JFK আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। ১২ অক্টোবর রাতে বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা ড. ইউনূসকে ঘিরে প্রবাসী আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আক্রমণাত্মক স্লোগান দেন এবং উসকানিমূলক আচরণ করেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদ উর রহমান জানান, “রাষ্ট্রীয় মর্যাদাপ্রাপ্ত একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং দেশের সাবেক প্রধান উপদেষ্টার ওপর এই ধরনের হামলা ও হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই ঘটনার পেছনে জড়িত এবং উসকানিদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার এই অপপ্রয়াসের বিরুদ্ধে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
একজন নোবেলজয়ী এবং দেশের শীর্ষ ব্যক্তিত্বের সাথে বিদেশের মাটিতে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। ধিক্কার জানাই এই অপশক্তিকে”