ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
নিহত পূর্ণিমা আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, সকালে হাসপাতালে মায়ের সঙ্গে চিকিৎসা নিতে আসে পূর্ণিমা আক্তার। একপর্যায়ে নতুন ভবনের ৬ তলায় উঠে লাফ দেয় ওই তরুণী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই ইউসুফ আলী বলেন, মৌসুমী গত দেড় বছর যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। তাকে নিয়মিত চিকিৎসা করিয়ে সুস্থ করা হয়। তবে গত পাঁচ দিন যাবত আবারও অসুস্থ হয়ে পড়লে সকালে মায়ের সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। এরইমধ্যে জানতে পারি মৌসুমী ৬ তলা থেকে লাফ দিয়ে মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ওই তরুণী নিজে থেকেই পড়ে গিয়ে মারা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে বলা হয়েছে।
News Title :
আ’ত্নহ’ত্যা করলেন মৌসুমী
-
Reporter Name - Update Time : ০৬:৩৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- ৪৬৫ Time View
Tag :
Popular Post

















