Dhaka ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠকে যে সিদ্ধান্ত এলো

  • Reporter Name
  • Update Time : ০৭:০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৪২৮ Time View

গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ এবং বাস মালিকদের বৈঠক শেষ হয়েছে। তবে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বনানীতে বিআরটিএ সদর দপ্তরে এই বৈঠক শুরু হয়। রাত ১০টায় বৈঠক শেষ হয়।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বাড়ানোর দাবি উঠে। এ নিয়ে বাস মালিকদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপেরও ঘোষণা আসে। বিষয়টি সমাধান করতেই বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে আলোচনা হলেও চূড়ান্ত সমঝোতা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দূরপাল্লা ও মহানগরের বাস ভাড়া প্রতি কিলোমিটারে গড়ে ২২ পয়সা বাড়ানোর প্রাথমিক একটি ঐকমত্য তৈরি হয়েছে। তবে বাস মালিকদের দাবি আরও বেশি।

তাদের দাবি অনুযায়ী, একটি দূরপাল্লার বাস বছরে গড়ে ১ লাখ ৬৫ হাজার কিলোমিটার চলাচল করে। জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য ১৫টি খাত মিলিয়ে প্রতি কিলোমিটারে একজন যাত্রীর পেছনে ব্যয় হয় ২ টাকা ৩৪ পয়সা (৩৫ জন যাত্রী হিসেবে)। মহানগরীর বাসে এই ব্যয়ের পরিমাণ ২ টাকা ৪৯ পয়সা (৪০ জন যাত্রী হিসেবে)।

এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর সংবাদমাধ্যমকে জানান, বৈঠকে সরাসরি কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিআরটিএ সোমবার সকালে একটি সুপারিশমালা তৈরি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় সেই সুপারিশ যাচাই-বাছাই ও কাটছাঁট শেষে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করবে।

এদিকে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে যাত্রী কল্যাণ সমিতি। রোববার (১৯ এপ্রিল) সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে বিআরটিএ সদর দপ্তরে ‘গোপনে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির খবর পেয়ে’ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে পুঁজি করে বাস মালিক সমিতির সরকার সর্মথিত প্রভাবশালী নেতারা অতীতের ‘ফ্যাসিস্ট সরকারের’ পদাঙ্ক অনুসরণ করে সরকারের সঙ্গে মিলে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে। রাতের আঁধারে ভাড়া বৃদ্ধির গোপন বৈঠক এমন চক্রান্তের ইঙ্গিত দেয়।

মোজাম্মেল হক বলেন, তিন দফা জ্বালানি তেলের দাম ৩ টাকা হারে কমানোর পরিপ্রেক্ষিতে বাস ভাড়া তিন পয়সা হারে কমানো হয়েছে, দুই টাকা কমানোর পরিপ্রেক্ষিতে দুই পয়সা হারে কমানো হয়েছে। এবার প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি হয়েছে। তাই আগের হিসাবে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধি হতে পারে।

মালিক সমিতিকে ‘একচেটিয়া সুবিধা প্রদানের এমন কর্মকাণ্ড’ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্ত্রীর বু’কের দুধ পান করে ফেললে কি স্বামী-স্ত্রীর তা’লাক হয়ে যায়: ইসলাম যা বলছে..

বাসভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠকে যে সিদ্ধান্ত এলো

Update Time : ০৭:০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬